Logo

আজকের রাশিফল: কোন রাশিতে গোপালের কৃপা?

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭
আজকের রাশিফল: কোন রাশিতে গোপালের কৃপা?
ছবি: সংগৃহীত

আজ শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬। পঞ্জিকা অনুযায়ী আজ চাঁদ বৃষ রাশিতে অবস্থান করবে। রাত ১২টা ১৩ মিনিট পর্যন্ত ভাদ্র কৃষ্ণা অষ্টমী তিথি থাকবে। এরপর শুরু হবে ভাদ্র কৃষ্ণা নবমী। এদিন হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাবও থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রবার মা লক্ষ্মীর দিন। গ্রহ-নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে দেখে নেওয়া যাক মেষ থেকে মীন—১২ রাশির আজকের প্রেম, কর্ম, অর্থ ও স্বাস্থ্য কেমন কাটতে পারে।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

আজ মেষ রাশির জাতকদের মানসিক চাঞ্চল্য বাড়তে পারে। দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে কিছুটা স্বস্তি মিলবে। সুগন্ধি, শৌখিন পণ্য ও ঘর সাজানোর সামগ্রীর ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। কর্মক্ষেত্রে প্রত্যাশিত যোগাযোগ তৈরি হতে পারে। কাছের কোনো বন্ধুর কাছ থেকেও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন কারও সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। প্রকাশনা, সাংবাদিকতা ও সংশ্লিষ্ট পেশায় থাকা ব্যক্তিদের পরিচিতি বাড়তে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। তবে কাউকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

দূরদর্শিতা ও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সুফল বয়ে আনতে পারে। আয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে অগ্রগতি হতে পারে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকা জরুরি। সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অসাধু প্রতিবেশীর কারণে ঝামেলায় জড়াতে পারেন।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

পর্যাপ্ত চিন্তাভাবনা ছাড়া কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতির মুখে পড়তে পারেন। আত্মীয়স্বজনের বিরোধে বিব্রত হওয়ার সম্ভাবনা রয়েছে। গলার সমস্যায় ভুগতে পারেন। অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকুন, অন্যথায় আইনি জটিলতা দেখা দিতে পারে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। একই সঙ্গে কেউ আপনার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। তবে আলস্যের কারণে গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে। ইট, সিমেন্টসহ নির্মাণসামগ্রী এবং প্রোমোটিং ব্যবসায় আশানুরূপ উন্নতি হতে পারে। চাকরিজীবীদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। দুর্ঘটনায় আঘাত পাওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

অংশীদারি বা যৌথ ব্যবসায় জড়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায় আয় বাড়লেও সঞ্চয়ের পরিমাণ কমে যেতে পারে। বিজ্ঞাপনী প্রচারণায় আকৃষ্ট হয়ে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। খনিজ ও কৃষিজ পণ্যের ব্যবসা লাভজনক হতে পারে। অধস্তন কর্মীদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ক্ষতির কারণ হতে পারে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

ঋণের জন্য করা আবেদন অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীরা নতুন কর্মসংস্থানের সন্ধান পেতে পারেন। সন্তানের কারণে বাড়তি অর্থ ব্যয় হতে পারে। হাড়ের সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারবেন। লিভারসংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

গুরুজনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। অন্যের করা কাজের দায় নিজের ওপর এসে পড়ার আশঙ্কা রয়েছে। প্রেমের সম্পর্কে টানাপোড়েন বা বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। তবে কাছের বন্ধুর কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

গত কয়েক দিনের দুশ্চিন্তা থেকে আজ কিছুটা মুক্তি পেতে পারেন। কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বন্ধু সেজে থাকা কারও কারণে সম্মানহানির আশঙ্কা রয়েছে। সংসারের খরচ বেড়ে যেতে পারে। জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক থাকা ভালো। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। তরল পদার্থের ব্যবসায় লাভ বাড়ার সম্ভাবনা রয়েছে। অভিনয়শিল্পীরা নিজেদের প্রতিভা প্রকাশের ভালো সুযোগ পেতে পারেন। নেশাজাতীয় দ্রব্যের প্রতি আসক্তি বাড়ার আশঙ্কা রয়েছে। সৃজনশীল কাজে প্রতিভার স্বীকৃতি মিলতে পারে। জনসেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

জমি-জমা কেনাবেচা নিয়ে আইনি জটিলতা বাড়তে পারে। দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা রয়েছে। দালালি বা মধ্যস্থতার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ আসতে পারে। নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ বাড়তে পারে। আগুনের কারণে বিপদের আশঙ্কা থাকায় সতর্ক থাকুন। ব্যবসায় লোকসানের সম্ভাবনাও রয়েছে।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

তথ্যপ্রযুক্তি ও আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্যারিয়ারে কিছুটা নেতিবাচক পরিবর্তন আসতে পারে। শরিকদের সঙ্গে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। ঋণের বোঝায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। অসুস্থতার আশঙ্কা থাকায় স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD