Logo

আজকের রাশিফল (১০ সেপ্টেম্বর) : প্রেম, অর্থ ও কর্মজীবনে কী আছে?

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮
আজকের রাশিফল (১০ সেপ্টেম্বর) : প্রেম, অর্থ ও কর্মজীবনে কী আছে?
ছবি: সংগৃহীত

আজকের দিনে জন্মগ্রহণকারীরা পাশ্চাত্য মতে কন্যা রাশির জাতব্যক্তি। বুদ্ধির দেবতা বুধ, গ্রহপিতা রবি ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব আজ আপনার ওপর থাকবে। সিংহ রাশির সঙ্গে বন্ধুত্ব শুভফল বয়ে আনতে পারে। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন, নইলে সঞ্চয়ে হাত পড়তে পারে। দাম্পত্য কলহের অবসান হবে। বিবাহযোগ্যদের বিয়ের যোগ তৈরি হবে এবং প্রেমিক-প্রেমিকাদের সম্পর্ক স্বীকৃতি পেতে পারে। নতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। ভাইবোনদের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাবেন।

বিজ্ঞাপন

♈ মেষ রাশির আজকের রাশিফল | ২১ মার্চ–২০ এপ্রিল

গৃহ, বাড়ি ও যানবাহন সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্র ও ব্যবসায় উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। পিতা-মাতার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের সামনে গুরুত্বপূর্ণ সুযোগ আসবে। শত্রু ও বিরোধীরা দুর্বল হয়ে পড়বে। স্বদেশ কিংবা বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে।

♉ বৃষ রাশির আজকের রাশিফল | ২১ এপ্রিল–২০ মে

বিজ্ঞাপন

অংশীদারদের সহযোগিতায় কাজ এগিয়ে যাবে। অতিথিদের উপস্থিতিতে ঘরবাড়ি আনন্দমুখর থাকবে। আর্থিক সংকট ধীরে ধীরে কাটতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। তবে রাগ, জেদ ও হঠকারী সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। প্রেম, রোমান্স ও বিনোদনে ভালো সময় কাটবে। সামাজিকতা ও আনুষ্ঠানিকতায় বাড়তি খরচ হতে পারে।

♊ মিথুন রাশির আজকের রাশিফল | ২১ মে–২০ জুন

ক্যারিয়ার, ব্যবসা ও অর্থভাগ্যে চমকপ্রদ পরিবর্তন আসতে পারে। ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাস বাড়বে। পরিবার নিয়ে কাছাকাছি কোথাও ভ্রমণের সুযোগ হবে। বাড়িতে মাঙ্গলিক আয়োজন হতে পারে। প্রেম, রোমান্স ও বিনোদন আনন্দের উপলক্ষ হয়ে থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি আনন্দে সময় কাটাবেন। মামলা-মোকদ্দমায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

♋ কর্কট রাশির আজকের রাশিফল | ২১ জুন–২০ জুলাই

ভাগ্যের সহায়তা মিলবে এবং আর্থিক স্বচ্ছলতা ফিরতে পারে। খাদ্য, পোশাক ও বাসস্থানের সংকট দূর হবে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। ঘরে নতুন আসবাবপত্র যোগ হতে পারে। নেতৃত্ব ও কর্তৃত্বের ক্ষেত্রে সাফল্য পাবেন। দিনটি সম্মান ও মর্যাদা পাওয়ার জন্যও অনুকূল। কোনো পুরস্কার বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

♌ সিংহ রাশির আজকের রাশিফল | ২১ জুলাই–২০ আগস্ট

বিজ্ঞাপন

দুর্যোগের সময় পেরিয়ে সৌভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্যের পাশাপাশি অর্থ, যশ ও খ্যাতি অর্জনের সুযোগ আসবে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। সন্তানরা অনুগত থাকবে। প্রেম, বিনোদন, বিনিয়োগ ও ভ্রমণ শুভ ফল দিতে পারে।

♍ কন্যা রাশির আজকের রাশিফল | ২২ আগস্ট–২২ সেপ্টেম্বর

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি ধরে রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। অংশীদারদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। দূরবর্তী স্থান থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা বাধার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

♎ তুলা রাশির আজকের রাশিফল | ২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর

ডাকযোগে পাওয়া কোনো সংবাদ পরিবারে আনন্দ বয়ে আনতে পারে। যানবাহন পরিবর্তনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাফল্য আপনার দিকে এগিয়ে আসবে। বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পাবেন। পাওনা অর্থ আদায় হতে পারে। পুরোনো বন্ধুত্ব আবারও জোড়া লাগবে। বিদেশি কোনো সূত্র থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

♏ বৃশ্চিক রাশির আজকের রাশিফল | ২৩ অক্টোবর–২১ নভেম্বর

বিজ্ঞাপন

কর্মক্ষেত্রে সুনাম, যশ ও অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের বিয়ের যোগ তৈরি হবে। অতিথিদের আগমনে বাড়ি আনন্দমুখর থাকবে। পুরোনো ঋণ ও ধারদেনা থেকে মুক্তির পথ খুলবে। ব্যবসায় ধারাবাহিক উন্নতি হতে পারে। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সুযোগ আসবে। শত্রু ও বিরোধীদের মোকাবিলায় সাফল্য পাবেন।

♐ ধনু রাশির আজকের রাশিফল | ২২ নভেম্বর–২০ ডিসেম্বর

নতুন নতুন স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আসবে। আর্থিক অবস্থান আরও শক্তিশালী হবে। হারানো প্রিয়জন বা সম্পর্ক ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে ঐক্য ও বোঝাপড়া বজায় থাকবে। ধর্ম, আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আগ্রহ বাড়বে। ভেঙে যাওয়া বন্ধুত্ব পুনরায় গড়ে উঠতে পারে। অপ্রয়োজনীয় লোকদেখানো এড়িয়ে চলাই ভালো।

বিজ্ঞাপন

♑ মকর রাশির আজকের রাশিফল | ২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি

অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া বিপদ ডেকে আনতে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের দিকে নজর রাখুন। ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। হাতে টাকা আসার আগেই বিভিন্ন খাতে খরচের পরিকল্পনা তৈরি হয়ে যেতে পারে।

♒ কুম্ভ রাশির আজকের রাশিফল | ২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

প্রত্যাশিত কোনো শুভ সংবাদ পেতে পারেন। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহযোগ্যদের বিয়ের যোগ তৈরি হবে। ঘরে নতুন আসবাবপত্র আসতে পারে। নিঃসন্তান দম্পতির জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে। অতিথিদের উপস্থিতিতে বাড়ি মুখর থাকবে। তবে দ্রুতগতির যানবাহন এড়িয়ে চলুন।

♓ মীন রাশির আজকের রাশিফল | ১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ

আয় অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা করুন, নইলে সঞ্চয় ভেঙে খরচ করতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। শ্রমিক-কর্মচারীদের কর্মকাণ্ডে নজর রাখুন। অন্যায় বা অনুচিত কাজ থেকে দূরে থাকুন। বিষাক্ত কীটপতঙ্গের দংশন এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় প্রত্যাশিত সাফল্য নাও আসতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD