আজকের রাশিফল : প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কেমন যাবে দিন

কন্যা ও তুলা রাশিতে অবস্থান করবে। সকাল ৭টা ৮ মিনিট পর্যন্ত ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি ছিল, এরপর শুরু হয় শুক্লা তৃতীয়া। পাশাপাশি শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাবও রয়েছে। জ্যোতিষমতে রবিবার সূর্যের সঙ্গে সম্পর্কিত। চলুন জেনে নেওয়া যাক মেষ থেকে মীন—১২ রাশির জাতকদের আজকের দিন কেমন কাটতে পারে।
বিজ্ঞাপন
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। না বুঝে কোনো চুক্তিতে যাওয়া বা বিনিয়োগ করা ক্ষতির কারণ হতে পারে। আগুন, বিদ্যুৎ ও দ্বিচক্রযান ব্যবহারে সতর্ক থাকুন। দীর্ঘদিনের শারীরিক সমস্যায় স্বস্তি মিলতে পারে। ভয়, সংকোচ ও দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাস বাড়বে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বিজ্ঞাপন
কর্মক্ষেত্র ও ব্যবসায় বাড়তি দায়িত্ব আসতে পারে। সঞ্চয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে নতুন কারও আগমন আনন্দের পরিবেশ তৈরি করবে। শিক্ষার্থীদের জন্য সময়টি ইতিবাচক। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। বিদেশযাত্রা কিংবা বিদেশ থেকে দেশে ফেরার সুযোগ তৈরি হতে পারে।
মিথুন [২১ মে-২০ জুন]
অর্থনৈতিক বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে বাড়তি সচেতনতা প্রয়োজন হবে। অংশীদারি ব্যবসায় বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। মালিক-ভাড়াটিয়ার মধ্যে বিরোধ দেখা দিতে পারে। আত্মীয়ের পরিচয়ে কেউ ক্ষতির চেষ্টা করতে পারে। তবে বিনোদন ও রোমান্সের ক্ষেত্রে সময়টি অনুকূল।
বিজ্ঞাপন
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ব্যবসায়িক সফর থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিথিদের আগমনে ঘরবাড়ি সরগরম থাকবে। রাগ, জেদ, অহংকার ও অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ক্যারিয়ার, ব্যবসা ও অর্থের ক্ষেত্রে চমকপ্রদ পরিবর্তন আসতে পারে। প্রেম, বন্ধুত্ব ও ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গর্বিত হবেন। ভাইবোনের সহযোগিতায় পূরণ হতে পারে কোনো স্বপ্ন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বিজ্ঞাপন
আর্থিক সংকট কাটিয়ে স্বস্তি ফিরতে পারে। ঘরে নতুন আসবাব, পোশাক ও অলংকার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন নতুন সুযোগ সামনে আসবে। হারানো সম্পদ বা সম্পত্তি ফিরে পাওয়ার পথ তৈরি হতে পারে। ঋণ ও ধারদেনা থেকে মুক্তির সুযোগ মিলবে। পরিবার নিয়ে কাছাকাছি কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে দিনটি শুভ।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
নতুন সুযোগ একের পর এক সামনে আসতে পারে। প্রতিকূলতার সময় কাটিয়ে ভালো সময়ের সূচনা হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে। ঘরে নতুন আসবাবপত্র আসবে। তবে স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে।
বিজ্ঞাপন
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অংশীদারদের সঙ্গে মতবিরোধ অব্যাহত থাকতে পারে। ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে। হাতে টাকা আসার আগেই বিভিন্ন খরচের পরিকল্পনা তৈরি হয়ে যাবে। দাম্পত্য কলহ সামাজিক বিরোধে রূপ নিতে পারে। নেশা, ঘুষ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
বিজ্ঞাপন
মামলা-মোকদ্দমায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরবর্তী কোনো স্থান থেকে সুখবর আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আবার গতি পাবে। সন্তানদের ক্যারিয়ার, পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে ভালো খবর পেতে পারেন। বিদেশি কোনো সূত্র থেকেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সব মিলিয়ে আনন্দময় একটি দিন কাটবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
জীবিকা ও কর্মক্ষেত্রের ভিত্তি আরও শক্ত হবে। কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সুনাম, মর্যাদা ও পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলবে। বিদেশযাত্রা বা দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় থাকবে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।
বিজ্ঞাপন
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নতুন বাড়ি কিংবা যানবাহন কেনার স্বপ্ন বাস্তবায়নের পথে এগোবে। ডাকযোগে আসা কোনো সংবাদ বেকারদের জন্য সুখবর বয়ে আনতে পারে। রাগ, জেদ, অহংকার ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। জমি-জমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হতে পারে। হাতে থাকা কাজগুলো শেষ করার সুযোগ পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিজ্ঞাপন
নেশা, মদ ও জুয়ার মতো ক্ষতিকর অভ্যাসের প্রতি আকর্ষণ বাড়তে পারে—সতর্ক থাকুন। কর্মস্থলে অশান্ত পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আশ্রিত বা নির্ভরশীল ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকুন। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য না রাখলে সঞ্চয়ে হাত পড়তে পারে। সন্তানদের আচরণ মানসিক কষ্টের কারণ হতে পারে। ব্যবসায় মন্দাভাব থাকতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। শ্রম, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের মাধ্যমে কাজে গতি বাড়বে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দ বাড়বে। বিবাহযোগ্যদের জন্যও সুখবর আসতে পারে।








