Logo

সিনিয়র সাংবাদিক মেজবাহর দ্রুত সুস্থতা কামনা ডিআরইউর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ২০:১৬
সিনিয়র সাংবাদিক মেজবাহর দ্রুত সুস্থতা কামনা ডিআরইউর
ফাইল ছবি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক আপ্যায়ন সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হার্টে ব্লক ধরা পড়েছে। আগামী দু-এক দিনের মধ্যে তাঁর হার্টে রিং পরানোর কথা রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) এক বিবৃতিতে সাংবাদিক ছলিম উল্লাহ মেজবাহর দ্রুত সুস্থতা কামনা করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিবৃতিতে তাঁরা মেজবাহর আশু রোগমুক্তি কামনা করেন। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডিআরইউ নেতারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD