Logo

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে জলোচ্ছ্বাস

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে জলোচ্ছ্বাস
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। একই সঙ্গ...

বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপের পর নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

এদিকে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সংকেট দেওয়ার পাশাপাশি ১২ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়েছে। এটি আজ সকাল ৯টায় নিম্নচাপ আকারে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

খারাপ আবহাওয়া এবং পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা ও বরিশাল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। একই সঙ্গে এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD