Logo

চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জুন, ২০২৬, ১২:৫৪
চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) দুপুরে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের পথে যাত্রা করেন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু হবে। আগামী ২৫ ও ২৬ জুন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

‘নতুন চ্যাম্পিয়নদের ১৭তম বার্ষিক সভা’ শীর্ষক এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরাও অংশ নেন।

সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১ হাজার ৭০০–এর বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের সক্ষমতা আরও বাড়াতে সহায়ক হবে।

বিজ্ঞাপন

সূত্র: বাসস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD