নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র গ্রেপ্তার

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত অবমাননাসহ একটি সিআর মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশের যৌথ দল সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
ওসি মাহবুবুর রহমান বলেন, তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার আলোকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আদালত অবমাননাসহ সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।








