বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ

যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি
বিজ্ঞাপন
আগামীকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধা ৬ টা থেকে আগামী রোববার (২৭ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় সড়কের উন্নয়ন কাজ করা হবে। এ কারণে সেই ৬০ ঘন্টা জনসাধারণে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ করেছে বিআরটি কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৩ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিআরটি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দশনা জারি করেছে বিআরটি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সবার সহযোগিতাও কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
জেবি/ আরএইচ/








