Logo

নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২২, ১৭:০৩
নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না সর্বোচ্চ এক লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে

বিজ্ঞাপন

জননিরাপত্তার কথা চিন্তা করে পল্টন পার্টি অফিসের সামনে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া হবে না। আইন অমান্য করলে বিএনপির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। সর্বোচ্চ এক লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD