Logo

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ সোনার বার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২১:০১
শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটে মিলল বিপুল পরিমাণ সোনার বার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে শতাধিক সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিপুল পরিমাণ সোনার বার উদ্ধারের ঘটনায় বিমানবন্দরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত করতে তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, জব্দ করা সোনার সঠিক পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে সোনার চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তল্লাশি চালানো হচ্ছে এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD