Logo

মিরপুরের নতুন ডিসি নাছের রিকাবদার, লালবাগে মোস্তাক সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫০
মিরপুরের নতুন ডিসি নাছের রিকাবদার, লালবাগে মোস্তাক সরকার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ও লালবাগ বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে নতুন করে দুই কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ পদায়নের কথা জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদারকে মিরপুর বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে মিরপুর বিভাগের বর্তমান ডিসি মো. মোস্তাক সরকারকে লালবাগ বিভাগের ডিসি করা হয়েছে।

নতুন দায়িত্বের মাধ্যমে মিরপুর ও লালবাগ—দুই গুরুত্বপূর্ণ বিভাগেই নেতৃত্বে পরিবর্তন এসেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD