Logo

জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, রাষ্ট্রপতির সঙ্গে ভিসির সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০৬
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, রাষ্ট্রপতির সঙ্গে ভিসির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী এ আয়োজন করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সমাবর্তনের তারিখ ও প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন ও প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠানের নির্ধারিত তারিখও পুনর্ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। অনুষ্ঠানকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে সংশ্লিষ্ট কমিটি ও দপ্তরগুলো ধাপে ধাপে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

সমাবর্তনের অনুষ্ঠানস্থল, নিবন্ধন প্রক্রিয়া, অনুষ্ঠানসূচি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২০২০ সালের ১১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রথম সমাবর্তনের পর দীর্ঘ সময় ধরে দ্বিতীয় সমাবর্তনের অপেক্ষায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। আগামী ৩০ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠিত হলে সেই অপেক্ষার অবসান ঘটবে। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের গ্র্যাজুয়েটদের শিক্ষাজীবনের অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD