Logo

রংপুরে জাপার অবস্থান অনেক শক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২২, ১৪:৫৭
রংপুরে জাপার অবস্থান অনেক শক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রংপুরে জাতীয় পার্টির অবস্থান অনেক শক্ত থাকায় নৌকার পরাজয় হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, রসিক নির্বাচন নিয়ে আমাদের কিছু বলার নেই, আপনারা জানেন রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে। নির্বাচনে হারজিত থাকবেই। ঠিক তেমনটাই হয়েছে রংপুরে।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। আমরা অনুসন্ধান করছি, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের বাড়িতে নাকি জঙ্গিরা কদিন লুকিয়ে ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমরা মনে করি তার কাছ থেকে আরও তথ্য পাবো।

তিনি বলেন, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা হয়েছে। মুক্তিযোদ্ধারা যেসব স্থানে শাহাদতবরণ করেছেন সেখানকার মাটি সংগ্রহ করা হয়েছে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD