Logo

ফানুস সরিয়ে ফের চালু হলো মেট্রোরেল

profile picture
জনবাণী ডেস্ক
২ জানুয়ারি, ২০২৩, ০৯:০৯
ফানুস সরিয়ে ফের চালু হলো মেট্রোরেল
ছবি: সংগৃহীত

ইংরেজি বর্ষবরণে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীসহ দেশের বিভ্ন্নি স্থানে ফানুস ওড়ানো হয়।

বিজ্ঞাপন

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর আটকে যাওয়া ফানুস অপসারণের পর আবার মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়েছে।  রোববার(১ জানুয়ারি)  সকাল ১০টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ইংরেজি বর্ষবরণে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীসহ দেশের বিভ্ন্নি স্থানে ফানুস ওড়ানো হয়। শনিবার রাতে ঢাকায় ওড়ানো কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ে।

বিজ্ঞাপন

 এতে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সেসব ফানুস অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD