Logo

খিলগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪:২১
খিলগাঁওয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল

বিজ্ঞাপন

রাজধানীর মেরাদিয়া এলাকায় হেলেনা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

খিলগাঁও থানার এসআই মোসাম্মাৎ সোনিয়া পারভীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জেরে হেলেনা আত্মহত্যা করে থাকতে পারেন। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সুজন পেশায় অটোরিকশা চালক। পাশাপাশি তিনি বাসের হেলপারিও করেন। মরদেহ উদ্ধারের পর স্বামী সুজনকে হেফাজতে নিয়েছিলাম। পরে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আমরা তাকে ছেড়ে দেই।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD