Logo

এনএসআই পরিচালক পদে দুই ডিআইজিকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৯:১৭
এনএসআই পরিচালক পদে দুই ডিআইজিকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
প্রতীকী ছবি

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক পদে বাংলাদেশ পুলিশের দুই ডিআইজি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন—রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদের।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের এই দুই কর্মকর্তাকে বদলিপূর্বক এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের সংশ্লিষ্ট চাকরি থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD