শাকিল ও ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপার কাছে সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
রবিবার (২৩ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম জানান, সম্প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে শাকিল আহমেদ ও ফারজানা রূপার পৃথক সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য দুজনের নামে আলাদা আদেশপত্র ও সম্পদ বিবরণীর ফরম প্রস্তুত করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্ধারিত ঠিকানায় গিয়ে তাদের কাছে আদেশপত্র ও ফরম পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল কনস্টেবল মো. জুয়েল মিয়াকে। তবে সংশ্লিষ্ট ঠিকানায় গিয়ে দুজনকে না পাওয়ায় তিনি আদেশপত্রসহ মূল ফরম ফেরত দেন।
দুদকের নথিতে বলা হয়েছে, পরে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানায় দায়ের করা মামলা নম্বর ২ (৯) ২০২৪-এ গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার স্ত্রী ফারজানা রূপাও যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ৩৩ (৯) ২০২৪-এ গ্রেপ্তার হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তাদের কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে এবার সংশ্লিষ্ট কারাগারের সুপারের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিলের আদেশ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
বিজ্ঞাপন
নথি অনুযায়ী, শাকিল আহমেদের জন্য জারি করা আদেশ কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের মাধ্যমে এবং ফারজানা রূপার আদেশ মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে জারি করা হবে।








