কাতারের আমিরের অভিনন্দন পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
বিজ্ঞাপন
শনিবার (২২ আগস্ট) কাতারের আমিরের প্রশাসনিক কার্যালয় আমিরি দিওয়ান থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো অভিনন্দনবার্তায় শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
একই সঙ্গে কাতারের আমির বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এর আগে গত ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন এবং ২৩ আগস্ট বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।








