Logo

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শুরু দাপ্তরিক কার্যক্রম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, শুরু দাপ্তরিক কার্যক্রম
ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে নির্ধারিত রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গভবনে পৌঁছানোর পর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

শপথের পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তিনি স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ বঙ্গভবনে প্রথম নিয়মিত কর্মদিবস শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD