Logo

বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৬:৪৭
বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান
আবদুর রহমান খান | ফাইল ছবি

বিশ্বব্যাংকের ওয়াশিংটন সদর দপ্তরে বাংলাদেশের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য অবসরে যাওয়া সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ সংশ্লিষ্ট কন্সটিটুয়েন্সির জন্য আবদুর রহমান খানকে বিকল্প নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে তিন বছর এ নিয়োগ কার্যকর থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিয়োগের শর্ত অনুযায়ী, তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত থাকবে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা যাবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

মো. আবদুর রহমান খান ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। একই সময়ে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্বও পালন করেন।

বিজ্ঞাপন

বিসিএস (কর) ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা ২০২৬ সালের জুনে সরকারি চাকরির নিয়মিত মেয়াদ শেষ করে অবসরে যান। অবসরের পর এবার তাকে বিশ্বব্যাংকে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবদুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে পেশাগত ডিগ্রি সম্পন্ন করে এফসিএমএ সনদ অর্জন করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD