Logo

তেজগাঁওয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৯
তেজগাঁওয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়

বিজ্ঞাপন

রাজধানীর তেজগাঁও থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মো.স্বপন মীর ও আউয়াল হোসেন।

বিজ্ঞাপন

বুধবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার  পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) এস.এম হাসান সিদ্দিকী বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেগুনবাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুই মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করছে। এ তথ্য যাচাই করে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয়। এছাড়া তাদের কাছে থাকা কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD