Logo

গেন্ডারিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮

profile picture
জনবাণী ডেস্ক
২ মে, ২০২৩, ০৮:২৭
গেন্ডারিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৮
ছবি: সংগৃহীত

দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে তিনজনকে ও শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

রাজধানীর গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে নারী-শিশুসহ আট জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ মে) সকাল ৯টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে তিনজনকে ও শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

দগ্ধরা জানান, তারা ধূপখোলা মাছ বাজারের একটি বাড়িতে থাকেন। বাড়ির একপাশে মুদি দোকান। দোকানে বসা ছিলেন আ. রহিম। আর পাশেই ছিলেন তার মেয়ে ও নাতি। দোকানটির সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের মেরামত করা হচ্ছিলো। সকালে হঠাৎ সেখান থেকে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায় শরীরে।

বিজ্ঞাপন

দগ্ধ রহিমের ছেলে মো. আল আমিন জানান, কয়েকদিন ধরেই তিতাসের লাইন মেরামতের কাজ চলছিল। তবে তারা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেনি। ঝুঁকি নিয়ে কাজ করছিল। সকালে সেখান থেকেই এই বিস্ফোরণ হয়।

দায়িত্বরত চিকিৎসক জানান, রহিমের শরীরে গুরুতর দগ্ধ হয়েছে। পরিবারের অন্য দুইজনের দগ্ধের পরিমাণ বেশি নয়।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শন) মো. বাচ্চু মিয়া জানান, গেন্ডারিয়া ঘটনায় দগ্ধ হয়ে প্রথমে তিনজন পরে আরও পাঁচজন আসেন চিকিৎসা নিতে।  তারা সবাই পুরাতন বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD