Logo

আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৩, ০৫:৫৪
আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বুধবার (২৪ মে) দোহায় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রেখে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (২৪ মে) দোহায় কাতার ইকোনমিক ফোরাম (কিউইএফ) আয়োজিত  ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এ অধিবেশন পরিচালনা করেন কিউইএফ-এর হোস্ট এবং এডিটর হাসলিন্দা আমিন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী  বলেন, ‘মূলত, আমি আমার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এখানে এসেছি। দেশ কে চালাবে, তা জনগণের নির্ধারণ করার কথা। ক্ষমতা জনগণেরই, অতএব, আমি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। আমি ক্ষমতা দখল করতে নয় বরং জনগণকে অধিকার দিতে এসেছি। যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।

কিছু দলের নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মি. ট্রাম্প এখনও ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন? তারা (বিএনপি) কীভাবে অংশগ্রহণ করবে, কারণ তাদের সময় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না। সে সময় একদিনে একবেলা খাবার পাওয়া খুবই কঠিন ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তার দল যখন আবার ক্ষমতায় আসে, তারা জনগণের জন্য সবকিছু নিশ্চিত করেছে। তাই এখন যথাসময়েই নির্বাচন, এটা জনগণের অধিকার।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে আমি বলেছি- যারাই পর্যবেক্ষক পাঠাতে চায়, পাঠাতে পারে। সুতরাং, আমি বলতে পারি, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের (আওয়ামী লীগ) সংগ্রাম।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD