Logo

সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১ জুন, ২০২৩, ০৪:৪৮
সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু নির্বাচন চায় এবং সামনেও তাই করবে

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো একটি দলকে উদ্দেশ্য করে নয়, সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে। 

বুধবার (৩১ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু নির্বাচন চায় এবং সামনেও তাই করবে। বন্দুকের নল দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রে নিজস্ব বিষয়। এ নিয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া নেই। সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ।

বিজ্ঞাপন

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বাড়তি নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দূতাবাসকে একই নিরাপত্তা দেওয়া হবে। কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে হবে। সব বিদেশি নাগরিক যেন নিরাপদে নিশ্চিন্ত থাকে, সরকার সে বিষয়ে সচেতন।

বিজ্ঞাপন

তিনি বলেন,  আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। কোনো পেশি শক্তিকেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়। এদিকে, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD