Logo

মে মাসে ৫৬৪ দুর্ঘটনায় সড়কে ঝরলো ৫২৭ প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ২৩:৫১
মে মাসে ৫৬৪ দুর্ঘটনায় সড়কে ঝরলো ৫২৭ প্রাণ
ছবি: সংগৃহীত

অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটর করে এ প্রতিবেদন তৈরি করা হয়

বিজ্ঞাপন

মে মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৬৪টি দুর্ঘটনায় ৫২৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭৭৯ জন। 

বুধবার (১৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করা হয়। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটর করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭৬৯ জন। একই সময় রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। নৌপথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, আহত ৮ ও ৩ জন নিখোঁজ রয়েছেন।

একই সময়ে ১৮৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮১ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩৭.২৯ শতাংশ, নিহতের ৩৮.৬৭ শতাংশ ও আহতের ১৪.৮২ শতাংশ।

বিজ্ঞাপন

এ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। ১২১টি সড়ক দুর্ঘটনায় ১১০ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছেন, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে। ২৪টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৮২ জন চালক, ৯১ জন পথচারী, ৫৫ জন পরিবহন শ্রমিক, ৭৫ শিক্ষার্থী, ১৩ শিক্ষক, ৭৮ নারী, ৬৩ শিশু, ৪ জন সাংবাদিক, ৫ জন চিকিৎসক, ২ জন মুক্তিযোদ্ধা এবং ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। এদের মধ্যে নিহত হয়েছে ৫ জন সেনাবাহিনীর সদস্য, ১৩৭ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮৩ জন পথচারী, ৫৩ জন নারী, ৪৫ শিশু, ৩৯ শিক্ষার্থী, ৩০ জন পরিবহন শ্রমিক, ৭ জন শিক্ষক, ৪ জন চিকিৎসক, ২ জন সাংবাদিক, ২ জন বীর মুক্তিযোদ্ধা ও ৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় সংঘটিত ৬৮৭টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮.০৯ শতাংশ মোটরসাইকেল, ২৪.১৬ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৩.৬৮ শতাংশ বাস, ১৬.৪৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৩.২০ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৮.২৯ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬.১১ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

বিজ্ঞাপন

মোট দুর্ঘটনার ৫৬.২৫ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ১৫.৩২ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭.৯৪ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৮.৪৬ শতাংশ বিবিধ কারণে, ০.৬০ শতাংশ গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে এবং ১.৪১ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD