Logo

জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৭
জ্বালানি তেলের পর এবার বাড়ল বাসভাড়া
ফাইল ছবি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

এর আগে ২০ সেপ্টেম্বর রাতে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এর পরদিন বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব তৈরি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিআরটিএর প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ নগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর কথা বলা হয়েছিল। প্রস্তাবটি পরবর্তী সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

তবে মন্ত্রণালয়ের বৈঠকে উভয় ধরনের রুটেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া ছিল ২ টাকা ৪২ পয়সা।

বিজ্ঞাপন

দূরপাল্লার পথে ৫২ আসনের বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা। নতুন করে ১৭ পয়সা বাড়ানোর ফলে এসব ভাড়া এখন সংশোধিত হারে নির্ধারণ করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দূরপাল্লার অনেক নন-এসি বাসে যাত্রীদের আরাম বাড়াতে আসন সংখ্যা কমিয়ে ৪০ বা তারও নিচে রাখা হয়েছে। এসব বাসে আসন বিন্যাস ও অন্যান্য খরচের কারণে নির্ধারিত ভাড়া তুলনামূলক বেশি হতে পারে।

এ ছাড়া দূরপাল্লার যাত্রায় সেতু ও সড়কের টোল আলাদাভাবে যুক্ত হওয়ায় যাত্রীদের প্রকৃত পরিশোধযোগ্য ভাড়া রুটভেদে ভিন্ন হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD