Logo

ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনে বাড়ছে আসন, যুক্ত হচ্ছে কোচ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১৩
ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনে বাড়ছে আসন, যুক্ত হচ্ছে কোচ
ফাইল ছবি

যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস নির্ধারিত সূচি অনুযায়ী এসব অতিরিক্ত কোচ যুক্ত থাকার পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রেলওয়ের সংশ্লিষ্ট নথি থেকে এ তথ্য জানা গেছে। নথি অনুযায়ী, ঢাকা-সিলেট রুটে যাত্রী চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ট্রেনগুলোর আসনসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রেলওয়ের প্রস্তাবে পারাবত এক্সপ্রেসের (৭০৯-৭১০) সঙ্গে একটি এসি চেয়ার কোচ যুক্ত করার কথা বলা হয়েছে। একইভাবে জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ও উপবন এক্সপ্রেসে (৭৪০) একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া কালনী এক্সপ্রেসের (৭৭৩-৭৭৪) সঙ্গে একটি শোভন চেয়ার কোচ যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। উপবন এক্সপ্রেসের (৭৩৯) এবং জয়ন্তিকা এক্সপ্রেসের (৭১৮) সঙ্গে একটি করে এসি চেয়ার ও একটি করে শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নথিতে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এসব অতিরিক্ত কোচ সংযোজনের পরিকল্পনা রয়েছে। যাত্রীদের বাড়তি চাহিদার কারণে ঢাকা-সিলেট রুটে আসনসংখ্যা বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে রেলওয়ের সংশ্লিষ্ট নথিতে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD