শুক্রবার হজে যাচ্ছেন রাষ্ট্রপতি

“রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।
বিজ্ঞাপন
সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী শুক্রবার (২৩ জুন) সৌদি আরব যাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
তার প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, “রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।”
বিজ্ঞাপন
প্রেস সচিব আরও বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং : বিজি ৩৩১) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দেবে।”
বিজ্ঞাপন
সময়সূচি অনুসারে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবে বিমানটি। সেখানে অবস্থানকালে রাষ্ট্রপতি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১ জুলাই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনা যাবেন তিনি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হজ ও জিয়ারত পলনে সৌদিতে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে (ফ্লাইট নম্বর : বিজি ৩৩৮) আগামী মাসের ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সূত্র : বাসস।
জেবি/এসবি








