Logo

ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়েছে: কাদের

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৩, ০২:১৬
ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়েছে: কাদের
ছবি: সংগৃহীত

সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।

বুধবার (২৮ জুন) সকালে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। 

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD