Logo

প্রশাসনের রদবদল : একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৮:১৭
প্রশাসনের রদবদল : একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি
ছবি : এআই দিয়ে তৈরি

প্রশাসনিক শৃঙ্খলা ও কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে সরকার। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ নিবন্ধন অধিদপ্তরের নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বদলির আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরপরই তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করতে নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

সাব-রেজিস্ট্রাররা নিবন্ধন অধিদপ্তরের অধীনে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জমি, ফ্ল্যাট ও বাড়ি কেনাবেচার দলিল নিবন্ধনের পাশাপাশি দানপত্র, বণ্টননামা, বন্ধকিসহ আইন অনুযায়ী নিবন্ধনযোগ্য বিভিন্ন নথি যাচাই ও নিবন্ধন করা তাঁদের প্রধান কাজের মধ্যে রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া নিবন্ধিত দলিলের রেকর্ড সংরক্ষণ, নির্ধারিত ফি ও শুল্ক আদায় এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নিবন্ধন কার্যক্রম পরিচালনার দায়িত্বও তাঁদের ওপর ন্যস্ত। ফলে ৮৫ জন কর্মকর্তার এই বদলিকে নিবন্ধন বিভাগের মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বদলি করা সাব-রেজিস্ট্রারদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD