Logo

মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৪:০১
মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমার শেষ দিন আজ
ছবি: সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৬ অক্টোবর)। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে ২৮ অক্টোবর। পরদিন ২৯ অক্টোবর এসব আপিল নিষ্পত্তি করা হবে।

নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ১ নভেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২ নভেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম আলোচনায় আসার পর তাকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তী সময়ে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

বিজ্ঞাপন

শূন্য হওয়া আসনে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে উপনির্বাচনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা থেকে শুরু করে প্রতীক বরাদ্দ ও ভোটগ্রহণ পর্যন্ত সব কার্যক্রম সম্পন্ন করা হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD