ডিএমপিতে ৯ এসির পদায়ন, একজনের বদলির আদেশ বাতিল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে এক কর্মকর্তার পূর্বে জারি করা বদলির আদেশ বাতিল করেছে ডিএমপি প্রশাসন।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আদেশ অনুযায়ী, পেট্রোল-মোহাম্মদপুরের সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগ থেকে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের প্রশাসন শাখায় পদায়ন করা হয়েছে। সদরদপ্তর ও প্রশাসন বিভাগের মুহা. জাহিদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক-লালবাগ জোনে।
উত্তরা বিভাগের পেট্রোল ইউনিটে কর্মরত রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক-উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে পদায়ন করা হয়েছে। এম. এম. তারিক-উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির আইসিটি বিভাগে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া মোহাম্মদপুরের মো. রাইসুল ইসলামকে মোহাম্মদপুর-পেট্রোল ইউনিটে, মো. শাহিন আলম শাওনকে পেট্রোল-উত্তরা পশ্চিমে, মো. মাজহারুল ইসলামকে পেট্রোল-লালবাগে, শাওন রেজাকে পেট্রোল-রমনা এবং মো. আশিকুর রহমানকে পেট্রোল-পল্লবী ইউনিটে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ওয়ারী) মো. শামসুল আলম খানকে গত ৪ অক্টোবর জারি করা আদেশে ট্রাফিক-লালবাগ জোনে বদলি করা হয়েছিল। নতুন কার্যালয় আদেশে তার ওই বদলির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।








