আধুনিক রূপে ফিরল ওসমানী উদ্যান, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে আধুনিকায়ন করা উদ্যানটিরও উদ্বোধন করা হয়। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও আধুনিকায়নের পর দীর্ঘদিন পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক এই উদ্যান।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে উপস্থিত হয়ে আধুনিকায়ন করা উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিন পর উদ্যানটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ায় রাজধানীবাসীর জন্য এটি নতুন করে অবসর কাটানো ও ঘোরাঘুরির একটি সুযোগ তৈরি করবে।








