Logo

সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি দক্ষিণ সিটির

profile picture
জনবাণী ডেস্ক
১ জুলাই, ২০২৩, ২৪:২৩
সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি দক্ষিণ সিটির
ছবি: সংগৃহীত

পশুর হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে আগামীকাল সকালে হালনাগাদ তথ্য দেওয়া হবে

বিজ্ঞাপন

প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২৯ জুন) রাত দেড়টায় ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম রাত ১টা ৩৫ মিনিটে শেষ হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পশুর হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত বিষয়ে আগামীকাল সকালে হালনাগাদ তথ্য দেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিনভর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বিজ্ঞাপন

এর আগে ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএনসিসি)। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৯টা ৩০ মিনিটে ৮ ঘণ্টারও কম সময়ে সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন করা হয়।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD