Logo

নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব: আরাফাত

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ০৫:১৬
নির্বাচিত হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব: আরাফাত
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

শনিবার (৮ জুলাই) রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

মোহাম্মদ  এ. আরাফাত বলেন,‌“রাজনীতি মানুষের কষ্ট লাগবের জন্য, সেই কাজটি আমরা করতে চাই। আমরা কোনোভাবেই মানুষের কষ্ট বাড়াতে চাই না। আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে আমি জয়ী হলে সকল নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করব।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ভাষানটেক বস্তিবাসীর পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে। ক্ষতিগ্রস্ত হয়ে যারা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন, আমাকে যদি আপনারা সুযোগ দেন আমি এই তথ্যগুলোর ওপর ভিত্তি করে পুনর্বাসন প্রক্রিয়া আরও তরান্বিত করার ক্ষেত্রে কাজ করব। একই সাথে এখানে যে পানি ও রাস্তাঘাটের সমস্যা আছে যেগুলো ধাপে ধাপে সমাধান করব।”

বিজ্ঞাপন

আরাফাত বলেন, আমরা যাই করি নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD