Logo

১২ টি অনলাইন গণমাধ্যম পেলও নিবন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৩, ২১:৫৬
১২ টি অনলাইন গণমাধ্যম পেলও নিবন্ধন
ছবি: সংগৃহীত

সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে

বিজ্ঞাপন

দেশের আরও ১২টি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। 

সোমবার (১৭ জুলাই) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিবন্ধনের অনুমতি পাওয়া গণমাধ্যমগুলো হলো- সময়ের কথা ২৪, অপরাধ চোখ ২৪ বিডি, আজকের আরবান, দিনের শেষে, ডেইলি ভোরের পাতা, দি নিউজ ই, অর্থসূচক, পিপলস নিউজ ২৪, অপরাজয়া ২৪, বর্তমান খবর, বাংলার জনপদ এবং দ্যা রিপোর্ট। 

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেওয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD