Logo

হিরো আলমের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে বলছে যুক্তরাষ্ট্র

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৩, ২২:১১
হিরো আলমের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে বলছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর যারা হামলা এবং সহিংসতা করেছে তাদের আইনের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যে কোনো ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমরা আগেও যা বলেছি এখনো তাই বলছি যে- আমরা আশা করি বাংলাদেশের সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে এবং আমরা সেটি অব্যাহত ও নিবিড়ভাবে সেটি পর্যবেক্ষণ করবো।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD