Logo

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জন গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জুলাই, ২০২৩, ২৩:০৫
হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

বিজ্ঞাপন

হারুন অর রশীদ বলেন, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে গ্রেফতারি করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। 

বিজ্ঞাপন

তিনি জানান, বাকি কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে। গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এ হামলা করেছে তাদের মোটিভ কি ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারন করা লোকগুলো তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তা আমরা জানার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD