Logo

হিরো আলমকে মারধরের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে সিইসির নির্দেশ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ০৩:০৮
হিরো আলমকে মারধরের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে সিইসির নির্দেশ
ছবি: সংগৃহীত

এ ঘটনায় কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। হিরো আলমের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের (ডিএমপি) সঙ্গেও টেলিফোনে কথা বলেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি, হিরো আলমের অভিযোগের অপেক্ষা করছে পুলিশ।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। বাকি কিছু নাম পেয়েছি, তাদের বিষয়ে আমাদের তদন্ত চলছে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD