Logo

রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৩, ২১:৩৬
43Shares
রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আত্মরক্ষামূলক সকল প্রস্তুতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর সব প্রবেশমুখগুলোতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৯ জুলাই) সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এসময় দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আত্মরক্ষামূলক সকল প্রস্তুতি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। প্রিজন ভ্যান, এপিসি, জলকামানসহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও রয়েছে তাদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে,  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে গেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

বিজ্ঞাপন

অপরদিকে, শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে বিএনপির। তারা কর্মসূচি বাতিল করবে কিনা সে বিষয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর এখনও কিছু জানায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD