Logo

ওমানে বাংলাদেশের নারী এমপি আটক, মুচলেকায় ছাড়া

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ২১:০৬
ওমানে বাংলাদেশের নারী এমপি আটক, মুচলেকায় ছাড়া
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১ আগস্ট) রাতে দেশটির হাফফা হাউস মাস্কাট হোটেলে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ওমানে অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। পরে এ ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে দেশটির হাফফা হাউস মাস্কাট হোটেলে এই ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

তবে, বুধবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ রকম কোনো খবর তার জানা নেই। সরকারিভাবে আমরা কাউকে সেখানে পাঠাইনি এই মুহূর্তে।

বিজ্ঞাপন

জানা গেছে, মাস্কাট হোটেলে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীর সঙ্গে সভা করার সময় দেশেটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে। কারণ ওই সভার ব্যাপারে কোনো অনুমতি ছিল না। প্রায় ১২ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়ির আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। তিনি আ. লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD