Logo

পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৩, ২৩:২৫
পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

শনিবার (৫ আগস্ট) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

ঢাকাসহ দেশের ৩টি বিভাগে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৫ আগস্ট) এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রবিবার সকালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

অপর এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা,  মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD