Logo

আদালত ও প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার: মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:১৫
আদালত ও প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আদালত ও পুলিশ প্রশাসনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষ্যে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সরকারের পদত্যাগসহ ‘এক দফা’ দাবিতে এবং নেতা-কর্মীদের ‘মিথ্যা’ মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করছে বিএনপি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সরকার যেকোনোভাবে ক্ষমতা টিকে থাকতে চায়। তাদের লাজ-লজ্জা কিছু নেই, তারা নিজেদের বলে জনগণের ভোটে নাকি নির্বাচিত সরকার।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, যদি ভোট ছাড়া সরকার গঠন করা যায়, পুলিশ দিয়ে সরকার গঠন করা যায়, তাহলে ভোটের কী দরকার? কিন্তু অত্যাচার-নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা ইতিহাস থেকে সেই শিক্ষা নিয়েছি। 

তিনি বলেন, একজন কূটনৈতিক বলেছেন যে, এই দেশের যুবসমাজ পরপর তিনবার ভোট দিতে না পেরে ক্ষুব্ধ। এই যুবসমাজ গত ১৫ বছর কোনো ভোট দিতে পারেনি। একসময় আমার ভোট আমি দিতাম, এটা এখন গল্প করে বলতে পারব। মানুষ চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে। আর আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি।

বিজ্ঞাপন

 

বিএনপির অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, আমার ধারণা সামনে আরও গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধুমাত্র এই সরকার নয়। এই সব প্রশাসনের অধীনেও কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। অর্থাৎ প্রশাসনের সব স্তরে আওয়ামী লীগ খুঁটি গেড়ে বসেছে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকেরাই প্রশাসনে রয়েছে। সুতরাং তাদের অধীনে কোনো নির্বাচন হবে না এবং হতে দেব না। 

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD