Logo

অক্টোবরেই রেল সেবায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ জেলা

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৩, ২২:১২
25Shares
অক্টোবরেই রেল সেবায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ জেলা
ছবি: সংগৃহীত

মোংলা-খুলনা রেলপথটি শুধু সারাদেশের সঙ্গে নয়, আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে

বিজ্ঞাপন

চলতি বছরের অক্টোবর মাসেই রেল সেবা যুক্ত হচ্ছে কক্সবাজারসহ আরো পাঁচ জেলায়। বর্তমানে দেশের ৪৩ জেলা রেল সেবায় যুক্ত রয়েছে।

তথ্যানুসারে, চলতি অক্টোবর মাসেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেলপথ প্রকল্প ও দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্পগুলো উদ্বোধন হলে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, কক্সবাজার এবং বাগেরহাট জেলার বাসিন্দারা সরাসরি নিজ জেলা থেকে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ৫ জেলা রেল সেবায় যুক্ত হওয়ার পর বাকি থাকবে শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা। আর বরিশালের ছয়টি জেলায়ও রেল সংযোগ নেই। আগামী ২০৪৫ সালের মধ্যে এই ১৬টি জেলাকেও রেল সেবায় যুক্ত করতে চায় সরকার।

বিজ্ঞাপন

এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, “মোংলা-খুলনা রেলপথটি শুধু সারাদেশের সঙ্গে নয়, আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। অন্যদিকে ২০২৪ সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পুরোটা উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালী-মাগুরা রেলপথ উদ্বোধন হলে যুক্ত হবে মাগুরা জেলা। তারপর পর্যায়ক্রমে বাকি জেলাগুলো রেল সেবার আওতায় নিয়ে আসা হবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD