Logo

বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ, ২০২৬, ১১:১৯
বাংলাদেশ পুলিশে ৪ হাজার এসআই নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে চার হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে একটি পর্যালোচনা সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পুলিশের সক্ষমতা ও সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে বিভিন্ন ইউনিটে চার হাজার নিরস্ত্র উপপরিদর্শক (গ্রেড-১০) নিয়োগের প্রস্তাব দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ওই প্রস্তাবের সার্বিক বিষয় পর্যালোচনা করতে আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বা তার প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ), যুগ্মসচিব (পুলিশ-১ ও পুলিশ-২ অধিশাখা), উপসচিব (পুলিশ-১ শাখা), উপসচিব (পুলিশ-৪ ও পুলিশ-৫ শাখা) এবং উপসচিব (র‍্যাব-১ ও র‍্যাব-২ শাখা) উপস্থিত থাকার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD