Logo

এজেন্টের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি আউয়াল

profile picture
জনবাণী ডেস্ক
৪ অক্টোবর, ২০২৩, ২২:১৬
এজেন্টের ভূমিকা যথাযথ হলে কারচুপি পরাভূত করা সম্ভব: সিইসি আউয়াল
ছবি: সংগৃহীত

নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পোলিং এজেন্টের ভূমিকা যদি যথাযথ হয় তাহলে কারচুপি পরাভূত করা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা নিষ্ঠার সাথে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি।

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে  ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাজী আউয়াল বলেন, “নির্বাচনে শক্তি প্রয়োগ করার বিষয় চিরকালই হয়ে আসছে। প্রদান উদ্দেশ্য হচ্ছে ভোটাদের ভোটাধিকার। কী কী অনিয়ম হতে পারে সে বিষয়ে আমরা জানতে চাই। সেটা জানতে পারলে আমরা হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।”

বিজ্ঞাপন

এসময় সাবেক নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, “এজেন্টদের সাহসী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনি কর্মকর্তারা সাহসী ভূমিকা পালন করলে এজেন্টরাও সাহসী ভূমিকা পালন করবে। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে নির্বাচন অনেকটা এগিয়ে যাবে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD