Logo

উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় হামুন

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৩, ০৬:৩০
24Shares
উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় হামুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

বিজ্ঞাপন

উপকূল অতিক্রম শুরু করেছে  প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’। ইতোমধ্যে কুতুবদিয়ার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, সন্ধ্যা ৬টার পর থেকেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করেছে। চট্টগ্রাম-কক্সবাজারে বৃষ্টিপাত হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

এর আগে আবহাওয়ার ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঘূর্ণিঝড়টি এগিয়ে আসায় কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

বিজ্ঞাপন

তবে  পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া  উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৭ নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD