Logo

ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৩, ২১:৫০
ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

বিজ্ঞাপন

সকাল থেকে ৩টি বাসে আগুনের ঘটনায় কাজ করেছে ফায়ার সার্ভিস। রবিবার (২৯ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট।

সকাল সাড়ে  ১০টার দিকে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরপর তাঁতিবাজার মোড়, বংশাল, ঢাকায় ‘বিহঙ্গ’ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগলে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।

বিজ্ঞাপন

৩ স্থানে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় টি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD