পুলিশ সদস্য হত্যায় গ্রেফতার ২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে
বিজ্ঞাপন
বিএনপির সমাবেশের সময় পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
রবিবার (২৯ অক্টোব দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহত পুলিশ সদস্যের জানাজার নামাজের আগে এ কথা জানান ডিএমপি কমিশনার।
বিজ্ঞাপন
গ্রেফতার দুজনের একজন হলেন শামীম রেজা। তিনি পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন হলেন মো. সুলতান। তাকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন,“বিএনপি মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের কাজে বাধা এবং পুলিশ সদস্য হত্যা করেছে। পুলিশ সদস্য আমিনুল পারভেজ হত্যায় সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।”
বিজ্ঞাপন
তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে ডিএমপির কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নামে এক সদস্য জীবন দিয়েছেন। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিনুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবে ডিএমপি।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিএনপিপন্থী ব্যবসায়ী আলতাফ গ্রেফতার
জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুলের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
বিজ্ঞাপন
জেবি/এসবি








