Logo

ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

profile picture
জনবাণী ডেস্ক
৫ নভেম্বর, ২০২৩, ২২:০৫
ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রবিবার (৫ নভেম্বর) দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এছাড়া স্ট্যান্ডবাই রাখা হয়েছে আরও ১০ প্লাটুন।  

বিজ্ঞাপন

এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। 

বিজ্ঞাপন

এর আগে  বিএনপি-জামায়াতের টানা তিন দিনের অবরোধেও বিজিবি ও বিজিবির বিশেষায়িত বিজিবি-র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যদের টহল দিয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন: যাকে প্রার্থী দিই তাকে ভোট দেবেন, নৌকা জিতবেই: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আজ থেকে বিএনপি-জামায়াতের দুই দিনব্যাপী দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেরই শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD